দূর, বহু দূর ! (Far away....)

আমি কি তোর হতে চেয়েছি ?
না চেয়েছি যে তুই আমার হোস ?
চেয়েছি কি,
তুই হত্তে দিয়ে পরে থাক আমার জন্য ?
বা চেয়েছি কি,
একটু আলতু করে আদর করে বল আমাকে,
"খেয়েছিস?"
চেয়েছি কি তোর স্পর্শ ?
চেয়েছি কি তোর আলতু আদর ?
চেয়েছি কি তোর ঠোঁটের ছোঁয়া ?
না চাইনি,
চেয়েছি বটে শুধু তোর ভালো,
চেয়েছি বটে শুধু আলো... তোর জন্য,
চেয়েছি, তুই যেখানেই থাক, যার কাছেই থাক,
ভালো থাক, সুখে থাক।।
হয়তো... চেয়েছিলাম মেঘ,
পেলাম আকাশ,
হয়তো চেয়েছিলাম পুকুর,
পেলাম সাগর,
চেয়েছিলাম হয়তো ভেলা,
পেলাম বটে নৌকো,
ভেসে যাওয়া জন্যে...
দূর, তোর থেকে,
হয়তো যাবো একদিন চলে,
দূর,
বহু দূর !
                                           ~পাগলা
©sohams8

Comments

Popular posts from this blog

ভ্যানিশ

As the way you are...

Colourless